মালদা

ইংরেজবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন পুরাতন মালদায়

রবিবার সারা রাজ্যের পাশাপাশি পুরাতন মালদাতেও পালন করা হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে আজ পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে ইংরেজবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ গ্রহন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের পরিবার ও এই র‍্যালির উদ্যোগতারা। স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য জানান, তাদের এই র‍্যালির মুল উদ্দেশ্যে সমাজে সবার সমান অধিকার তা সকলকে বোঝানো। আজ এই র‍্যালিটি গোটা মঙ্গলবাড়ি শহর পরিক্রমা করে।    
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/zOXShz0BKb4